ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের হাতে আটক দুই পুলিশকে ফেরাল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০৩:৩৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 8

বিএসএফের হাতে আটক দুই পুলিশকে ফেরাল বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার শশীদল সীমান্তের মেইন পিলার ২০৫৯-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে এই বৈঠক হয়। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি ওই দুই পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল রহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন দয়। তাঁরা ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত।

হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

এর আগে মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় আটক হন। পরে সীমান্ত এলাকার মাদক কারবারি ও স্থানীয় ভারতীয়রা তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএসএফের হাতে আটক দুই পুলিশকে ফেরাল বিজিবি

সর্বশেষ আপডেট ০৩:৩৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬