ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনি হত্যার জেরে করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, নিহত ৮

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 187

করাচিতে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভকারীরা হামলা চালায়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন—ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এ খবরে পাকিস্তানের করাচিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনার পর রোববার (১ মার্চ) বন্দরনগরী করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের বাইরে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে হামলা ও ভাঙচুর চালায়। সহিংসতায় অন্তত আটজন নিহত এবং আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

পাকিস্তানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভ শুরু হলেও একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একদল বিক্ষোভকারী কনস্যুলেটের মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে।

এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পাথর নিক্ষেপের জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস ছোড়ে।

বার্তাসংস্থা এএফপিকে ইদি ফাউন্ডেশন রেসকিউ সার্ভিসের মুখপাত্র মুহাম্মদ আমিন জানিয়েছেন, করাচির বিভিন্ন হাসপাতাল থেকে আটজনের মরদেহ উদ্ধার করে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে কনস্যুলেট প্রাঙ্গণের বাইরে দফায় দফায় সংঘর্ষের দৃশ্য দেখা যায়। আরেকটি ফুটেজে কয়েকজন বিক্ষোভকারী জানালা ও দরজার কাচ ভেঙে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন।

অভিযোগ উঠেছে, ভবনের কিছু অংশে আগুনও লাগানো হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, ইরান বড় ধরনের পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্প লিখেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায়, তবে তার জবাব ‘অভূতপূর্ব শক্তি’ দিয়ে দেওয়া হবে।

খামেনির মৃত্যুর খবরে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খামেনি হত্যার জেরে করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, নিহত ৮

সর্বশেষ আপডেট ০৩:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬