খাদ্য-মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের খরচ বাড়ছে

- সর্বশেষ আপডেট ০৭:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 168
ফেব্রুয়ারি মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম আবার চড়েছে। চাল, ডাল, সবজি, মাছ, মাংস—সবই হঠাৎ করেই তুলনামূলকভাবে বেশি দামি হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) রোববার জানিয়েছে, খাদ্যখাতে মূল্যস্ফীতি ফেব্রুয়ারি মাসে ৯.৩০ শতাংশে দাঁড়িয়েছে। জানুয়ারিতে এটি ছিল ৮.২৯ শতাংশ। অর্থাৎ মাত্র এক মাসেই খাদ্যপণ্যের দাম বাড়েছে প্রায় এক শতাংশ।
পয়েন্ট-টু-পয়েন্ট হিসেবে জাতীয় সাধারণ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে বেড়ে ৯.১৩ শতাংশে পৌঁছেছে। জানুয়ারিতে এটি ছিল ৮.৫৮ শতাংশ। যদিও গত বছরের একই সময় সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯.৩২ শতাংশ, অর্থাৎ বছরের ভিত্তিতে দাম কিছুটা স্থিতিশীল।
খাদ্যবহির্ভূত পণ্যের দামও বেড়েছে। ফেব্রুয়ারিতে নন-ফুড খাতের মূল্যস্ফীতি ৯.০১ শতাংশে দাঁড়িয়েছে, জানুয়ারির ৮.৮১ শতাংশের তুলনায়। তবে গত বছরের ফেব্রুয়ারির ৯.৩৮ শতাংশের তুলনায় দাম কিছুটা কম।
বাজারের এই উথাল-পাথাল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য-মূল্যস্ফীতি যখন এই মাত্রায় থাকে, তখন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেটের ভারসাম্য বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
ফলে খাদ্যের ওপর আয়ের তুলনায় বেশি চাপ পড়ছে, যা অর্থনীতির সামগ্রিক চিত্রে একটা সংকেত হতে পারে যে দাম নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন।































