ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি থেকে ফিরল বাংলাদেশি জাহাজ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 104

যুদ্ধ-উত্তেজনার কারণে হরমুজ প্রণালি অতিক্রম করতে না পেরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ পারস্য উপসাগরে ফিরে গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে আটকা পড়েছিল জাহাজটি।

গত বৃহস্পতিবার বাংলাদেশে ফিরতে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে ব্যর্থ হয় জাহাজটি। ১১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে যুদ্ধের আশঙ্কায় নিরাপদে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় বিএসসি।

জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

বিএসসি সূত্রে জানা গেছে, ‘বাংলার জয়যাত্রা’ ভারত থেকে পণ্য নিয়ে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। কাতারের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার জন্য যাত্রা শুরু করলে জাহাজটি হরমুজ প্রণালিতে ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায়।

তখন ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়ে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড নিরাপত্তার কারণে প্রণালি অতিক্রম না করে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেয়।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, জাহাজটি এখন শারজায় নোঙর করে আছে। পরবর্তী যাত্রায় কাতার থেকে নতুন পণ্য বোঝাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি থেকে ফিরল বাংলাদেশি জাহাজ

সর্বশেষ আপডেট ০৪:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬