ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃতি শ্যাননের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পছন্দ গ্লিসারিন

ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 161

কৃতি শ্যানন

শীতের শুষ্ক আবহাওয়া ও বাতাসে জলীয় বাষ্পের ঘাটতির কারণে ত্বক সহজেই রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। এই সময় ত্বকের অতিরিক্ত যত্ন নেওয়া জরুরি। শীতে ত্বকের কোমলতা ধরে রাখতে গ্লিসারিন হতে পারে কার্যকর ও নিরাপদ একটি সমাধান। কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এটি ত্বকের নানা সমস্যা দূর করতে সহায়তা করে।

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন সারা বছরই ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার করেন। তার মতে, গ্লিসারিনের উপকারিতা অনেক হলেও সহজলভ্য হওয়ায় অনেকেই এর গুরুত্ব দেন না। কৃতি বলেন, গ্লিসারিন ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে এবং এতে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে, যা ত্বকের জন্য বেশ উপকারী।

শীতকালে বাজারে নানা প্রসাধনী সংস্থার গ্লিসারিনযুক্ত পণ্য পাওয়া যায়। তবে সেগুলোতে অনেক সময় বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মেশানো থাকে, যা সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ত্বকের সুরক্ষার কথা মাথায় রেখে রাসায়নিকবিহীন খাঁটি গ্লিসারিন ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ভারতের রূপচর্চাশিল্পী শর্মিলা সিংহ ফ্লোরার মতে, গ্লিসারিন ত্বক গভীরভাবে পরিষ্কার করতে সক্ষম। মুখে জমে থাকা তেল ও ধুলো-ময়লা দূর করতে অল্প গ্লিসারিন ব্যবহার করে মুখ ধুয়ে নেওয়া যেতে পারে। এটি ত্বকের কোষে পানি ধরে রেখে দীর্ঘ সময় ত্বক আর্দ্র রাখে। পাশাপাশি ত্বকের ছোটখাটো সমস্যা, ফুসকুড়ি বা জ্বালাভাব কমাতেও গ্লিসারিন কার্যকর ভূমিকা রাখে।

ব্যবহারের ক্ষেত্রে কৃতি শ্যানন নিয়মিত গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে মুখে ব্যবহার করেন। শীতকালে গোলাপজল ও গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই মিশ্রণ লাগালে ত্বক ফাটা রোধ হয় এবং শীতেও ত্বক থাকে নরম, সতেজ ও উজ্জ্বল।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কৃতি শ্যাননের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পছন্দ গ্লিসারিন

সর্বশেষ আপডেট ০৪:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬