কুয়েতের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
- সর্বশেষ আপডেট ০৩:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 35
২০২৪ সালের মার্চ মাসে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন কেরমানশাহের আকাশে উড়েছে। মিডল ইস্ট ইমেজেস / এএফপি গেটি ইমেজ
কুয়েতের মিনা আল-আহমাদি রিফাইনারিতে শুক্রবার ভোরে ড্রোন হামলার পর আগুন লাগে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানায়, জরুরি সেবা ও ফায়ারফাইটিং টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করা হয়েছে।
পরিবেশগত ঝুঁকি এড়াতে আশপাশের বায়ুর মান পর্যবেক্ষণে এনভায়রনমেন্ট পাবলিক অথরিটি-এর সঙ্গে সমন্বয় চলছে। প্রাথমিকভাবে নেতিবাচক প্রভাব ধরা পড়েনি।
এই হামলা আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল।
জবাবে ইরান বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বিমান চলাচলেও প্রভাব ফেলছে।



































