ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে সংঘর্ষে নিহত ১১

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 144

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত একটি গোষ্ঠীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে রাজনৈতিক অধিকার ও আইনসভায় প্রতিনিধিত্বের দাবিতে নির্ধারিত এক সমাবেশকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংঘর্ষে চার পুলিশ সদস্য, এক পথচারী এবং ছয় বিক্ষোভকারী নিহত হয়েছেন।

সম্প্রতি কাশ্মীরের সুপ্রিম কোর্ট রায় দেয়, পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আইনসভার আসন সাংবিধানিকভাবে সুরক্ষিত। এ রায়ের পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি দীর্ঘদিন ধরে এসব আসন বাতিলের দাবি জানিয়ে আসছিল।

আঞ্চলিক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ২৩ জন নিরাপত্তা সদস্য ও ৫০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাওয়ালকোট শহরে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায় এবং একটি সামরিক হাসপাতাল অবরোধ করে বলে অভিযোগ করেছে পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের দাবি, আন্দোলনকারীরা সরকারি ও ব্যক্তিগত সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে। তবে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতা শওকত নওয়াজ মীর এ ঘটনাকে ‘গণহত্যা’ বলে দাবি করেছেন এবং সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতির অবনতির পর স্থানীয় সরকার বিশেষ সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে পর্যটকদের দ্রুত কাশ্মীর ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসন গণহত্যার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সশস্ত্র হামলার মুখে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাশ্মীরে সংঘর্ষে নিহত ১১

সর্বশেষ আপডেট ০৩:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬