কালীগঞ্জে বাসচাপায় পৌর কর্মচারী নিহত

- সর্বশেষ আপডেট ০২:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 143
ঝিনাইদহের কালীগঞ্জে বাসচাপায় আ স ম আব্দুস সামাদ (৫৮) নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































