ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কামরুজ্জামান কমরু; যার প্রেরণা এখনো কিশোরগঞ্জবাসীর মনে

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 179

কামরুজ্জামান কমরু। ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ৬ মার্চ কিশোরগঞ্জে প্রথমবারের মতো স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন অকুতোভয় ছাত্রনেতা কামরুজ্জামান কমরু। মুক্তিযুদ্ধের উত্তাল সময়ের সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি আজও কিশোরগঞ্জবাসীর কাছে গৌরব ও প্রেরণার প্রতীক হয়ে আছে।

ইতিহাস সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ২ মার্চ ঢাকায় প্রথমবারের মতো স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের পর সাবেক ছাত্রনেতা ও প্রয়াত সংসদ সদস্য আলমগীর হোসেন সেই পতাকার নকশা নিয়ে কিশোরগঞ্জে আসেন। পরে তিনি গোপনে এই নকশাটি সাহসী ছাত্রনেতা কামরুজ্জামান কমরুর হাতে তুলে দেন।

নকশা পাওয়ার পর কামরুজ্জামান কমরু শহরের রথখলা এলাকার মর্ডান টেইলার্সের মালিক ময়না খলিফাকে দিয়ে পতাকাটি তৈরি করান। সবুজ জমিনের ওপর লাল বৃত্ত এবং তার মাঝে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশের মানচিত্রখচিত সেই পতাকা ছিল স্বাধীনতার প্রতীক।

এরপর ১৯৭১ সালের ৬ মার্চ শহরের কালীবাড়ি মোড় এলাকায় জনৈক রঞ্জিত ঘোষের দোকানের ছাদে সুপারি গাছে বেয়ে উঠে সাহসিকতার সঙ্গে সেই পতাকা উত্তোলন করেন কামরুজ্জামান কমরু। ওই সময় তার সঙ্গে ছিলেন মধু ঘোষ, মকবুল হোসেন ও উল্কা হোটেলের কর্মচারী মিস্ত্রি মিয়া।

পাকিস্তানি শাসনের বিরুদ্ধে স্বাধীনতার প্রত্যয়ে এমন দুঃসাহসিক পদক্ষেপ সে সময় স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছিল।

প্রতি বছর ৬ মার্চ এলে কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেন এই সাহসী মুক্তিকামী নেতাকে। স্থানীয়দের মতে, স্বাধীনতার ইতিহাসে কিশোরগঞ্জে পতাকা উত্তোলনের এই ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কামরুজ্জামান কমরু; যার প্রেরণা এখনো কিশোরগঞ্জবাসীর মনে

সর্বশেষ আপডেট ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬