ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী এরতেজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 66

কাজী এরতেজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

শনিবার (৮ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ একটি ৫ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ড. কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে চেক ডিজঅনারের অভিযোগে মামলাটি করা হয়। বাদীপক্ষের অভিযোগ, ৫ কোটি টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হলে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি প্রত্যাখ্যাত হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে মামলা দায়ের করা হয়।

মামলাটির শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। তবে পরোয়ানা জারির বিষয়ে ড. কাজী এরতেজা হাসানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ড. কাজী এরতেজা হাসান দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হিসেবেও পরিচিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাজী এরতেজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সর্বশেষ আপডেট ০৬:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬