এবার রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

- সর্বশেষ আপডেট ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 234
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পর পাল্টা প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতে হামলার ধারাবাহিকতায় এটিই সর্বশেষ ঘটনা।
মঙ্গলবার (৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স জানায়, প্রত্যক্ষদর্শীরা রিয়াদের কূটনৈতিক এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখেছেন। সেখানে বিভিন্ন বিদেশি মিশন অবস্থিত। তারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানান।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। এতে সীমিত পরিসরে আগুন লাগে এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়।
সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জেদ্দা, রিয়াদ, ও দাহরান অঞ্চলের জন্য সতর্কতা জারি করেছে। পরামর্শে বলা হয়েছে, সামরিক স্থাপনার আশপাশে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত রাখতে। খবর-বিবিসি


































