ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

অর্থনৈতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

স্বর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার ২ শতাংশের বেশি বেড়েছে। আগের সেশনে প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্নে নেমে যাওয়ার পর তেলের দাম কমা এবং মার্কিন ডলারের দরপতনের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান ধাতুটির দাম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৬৪ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ১১ মিনিটে এই দর রেকর্ড করা হয়।

এদিকে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দর বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৪ দশমিক ৮০ ডলার।

বিনিয়োগকারীরা সর্বশেষ ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধি এবং পরবর্তী নীতিগত অবস্থানের বিভিন্ন ইঙ্গিত পর্যালোচনা করছেন। এর মধ্যেই জ্বালানি তেলের দাম কমা ও ডলারের দুর্বলতা স্বর্ণের বাজারে নতুন করে ক্রয়চাপ তৈরি করেছে।

প্রসঙ্গত, বাংলাদেশের বাজারে কয়েক দফা দাম কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম সবশেষ ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়। ফলে বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের বাজারে নির্ধারিত নতুন দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।

সূত্র: রয়টার্স

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

সর্বশেষ আপডেট ০৮:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬