ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 120

এবার বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

রাজসভার উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে কোয়েল মল্লিককে বিজেপির প্রার্থী করার একদিন পর দলটিতে যোগ দিলেন এই অভিনেত্রী। আজ সোমবার (৫ অক্টোবর) সাতসকালে বিজেপিতে যোগ দেন তিনি।

এর আগে রোববারই তাকে রাজ্যসভার প্রার্থী করে বিজেপি। এদিন বিজেপিতে যোগদানের পরই রাজ্যসভার মনোনয়ন জমা দিতে বিধানসভায় যান তিনি।

কোয়েল মল্লিককে মমতা ব্যানার্জি রাজ্যসভার প্রার্থী করেছিলেন। তৃণমূল ক্ষমতা থেকে সরতেই, আরও একাধিক রাজ্যসভার সাংসদদের মতোই সেখান থেকে সরে যান এই অভিনেত্রী।

তবে জল্পনায় সিলমোহর রোববারই দেয় বিজেপি। সুস্মিতা দেবদের মতোই, তৃণমূল থেকে পদত্যাগের পর, বিজেপির হয়ে রাজ্যসভায় উপনির্বাচনের প্রার্থী সেই কোয়েলই।

বিজ্ঞপ্তি জারি করে রোববার বিজেপি জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসনে উপনির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন রুক্মিণী মল্লিক, অর্থাৎ অভিনেত্রী কোয়েল মল্লিক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

সর্বশেষ আপডেট ১২:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬