ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ‘ফ্যামিলি ট্রি’ ডিজিটাল সেবা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 7

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও সমন্বয় বাড়াতে ‘ফ্যামিলি ট্রি’ নামে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একক কার্ডের মাধ্যমে মিলবে বিভিন্ন ভাতা ও সামাজিক সেবা।

সামাজিক নিরাপত্তা খাতে দীর্ঘদিনের জটিলতা, দ্বৈত সুবিধা গ্রহণ এবং তথ্যের অসামঞ্জস্য দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ‘ফ্যামিলি ট্রি’ নামে প্রস্তাবিত এই ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি একটি প্ল্যাটফর্মে আনা হবে।

সচিবালয়ে নিজ কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন জানান, ইউরোপ ও আমেরিকার আদলে বাংলাদেশেও পূর্ণাঙ্গ ‘সোশ্যাল কার্ড’ ব্যবস্থা চালুর পরিকল্পনা চলছে। এই ব্যবস্থায় একটি পরিবারের সব তথ্য একটি ডিজিটাল পরিচয়ের আওতায় থাকবে। একটি কার্ড ও কিউআর কোড ব্যবহার করেই উপকারভোগীরা প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

সরকার আগামী জুনের মধ্যে ৮০ হাজার মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। ধাপে ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে এবং জুনের মধ্যেই পাইলট কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। মাঠপর্যায়ে যেসব ছোটখাটো ত্রুটি পাওয়া যাচ্ছে, সেগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

নতুন ফ্যামিলি কার্ডের আওতায় মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে। তবে একই ব্যক্তি একাধিক ভাতা নিতে পারবেন না। বর্তমানে যারা বয়স্ক বা বিধবা ভাতা পাচ্ছেন, তাদের নতুন কার্ড নিতে হলে আগের ভাতা ছেড়ে দিতে হবে।

ভবিষ্যতে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কার্ডও এই ব্যবস্থার সঙ্গে একীভূত করার পরিকল্পনা রয়েছে। উপকারভোগী নির্বাচন করা হচ্ছে ‘প্রক্সি মিনস টেস্ট’ পদ্ধতিতে, যাতে প্রকৃত দরিদ্র পরিবারগুলো সুবিধা পায়।

অনিয়ম বা কার্ডের নামে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান প্রতিমন্ত্রী। তার ভাষায়, সরকার ও সুবিধাভোগীর মাঝে কোনো মধ্যস্বত্বভোগীকে প্রশ্রয় দেওয়া হবে না। অভিযোগ পেলেই দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার ‘ফ্যামিলি ট্রি’ ডিজিটাল সেবা

সর্বশেষ আপডেট ০৯:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬