ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এপস্টেইন সংক্রান্ত হাজারো নথি সরাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 145

জেফ্রি এপস্টিন

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত হাজার হাজার নথি নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)। নথি প্রকাশের ফলে ভুক্তভোগীদের পরিচয় প্রকাশ পাচ্ছে—এমন গুরুতর অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার প্রকাশিত নথিগুলোতে গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে বড় ধরনের ত্রুটি ছিল। ভুক্তভোগীদের আইনজীবীদের দাবি, সঠিকভাবে ‘রিড্যাকশন’ না করায় অন্তত একশ জনের মতো ভুক্তভোগী নতুন করে মানসিক ও সামাজিক সংকটে পড়েছেন। প্রকাশিত নথিতে ই-মেইল ঠিকানা ও নগ্ন ছবি থাকায় সম্ভাব্য ভুক্তভোগীদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়ে যায়।

এক যৌথ বিবৃতিতে ভুক্তভোগীরা এই ঘটনাকে ‘অমানবিক ও লজ্জাজনক’ বলে আখ্যা দেন। তারা বলেন, তাদের পরিচয় প্রকাশ বা পুনরায় যাচাইয়ের নামে আবারও ট্রমার মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডিওজে জানিয়েছে, যেসব নথি নিয়ে অভিযোগ এসেছে সেগুলো তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে সোমবার একজন ফেডারেল বিচারকের কাছে জমা দেওয়া চিঠিতে সংস্থাটি জানায়, ভুক্তভোগী ও তাদের আইনজীবীদের অনুরোধে সংশ্লিষ্ট সব নথি আরও সতর্কতার সঙ্গে পুনরায় সম্পাদনার জন্য প্রত্যাহার করা হয়েছে। নতুন অনুরোধগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে কংগ্রেসের দুই কক্ষের অনুমোদিত এক প্রস্তাবের মাধ্যমে বিচার বিভাগকে এসব নথি প্রকাশে বাধ্য করা হয়। তবে সেই নির্দেশনায় স্পষ্টভাবে বলা ছিল, ভুক্তভোগীদের শনাক্ত করা যায়—এমন সব তথ্য গোপন রাখতে হবে।

এপস্টেইনের ভুক্তভোগী অ্যানি ফার্মার বিবিসিকে বলেন, নথি প্রকাশের পদ্ধতির কারণে যে ক্ষতি হয়েছে, তাতে নতুন তথ্য নিয়ে কথা বলাটাই কঠিন হয়ে পড়েছে। আরেক ভুক্তভোগী লিসা ফিলিপস অভিযোগ করেন, বিচার বিভাগ তিনটি মৌলিক শর্ত লঙ্ঘন করেছে—সব নথি প্রকাশ না করা, নির্ধারিত সময়সীমা মানা না করা এবং অনেক ভুক্তভোগীর নাম প্রকাশ করা।

নারী অধিকার আইনজীবী গ্লোরিয়া অলরেড জানান, কিছু নথিতে নাম আংশিক ঢেকে দেওয়া হলেও তা সহজেই পড়া যাচ্ছে। এমনকি কোথাও এমন ভুক্তভোগীদের ছবি প্রকাশ হয়েছে, যারা কখনো প্রকাশ্যে কথা বলেননি বা নিজেদের পরিচয় প্রকাশে সম্মতি দেননি।

তবে ডিওজের এক মুখপাত্র সিবিএস নিউজকে বলেন, ভুক্তভোগীদের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি দাবি করেন, প্রকাশিত লক্ষাধিক নথির মধ্যে হাজার হাজার ভুক্তভোগীর নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছর একটি আইনের মাধ্যমে এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশ বাধ্যতামূলক হওয়ার পর থেকে বিচার বিভাগ বিপুল পরিমাণ তথ্য প্রকাশ করে আসছে। এসব নথির মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং দুই হাজারের বেশি ভিডিও। এর একটি বড় অংশ প্রকাশ করা হয় গত শুক্রবার।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এপস্টেইন সংক্রান্ত হাজারো নথি সরাল যুক্তরাষ্ট্র

সর্বশেষ আপডেট ১২:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬