ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরের মধ্যে চালু গন্ধর্বপুর পানি শোধনাগার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 57

আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প আগামী এক বছরের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ জুন) প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকা ওয়াসার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রথম ধাপের প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে এটি পুরোপুরি চালু করা হবে।

মন্ত্রী জানান, ঢাকা মহানগরীর দুই সিটি কর্পোরেশনে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় মেঘনা নদীর উপরিভাগের পানি ব্যবহারের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এটি দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প।

তিনি বলেন, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এর আওতায় নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এক বছরের মধ্যে চালু গন্ধর্বপুর পানি শোধনাগার

সর্বশেষ আপডেট ০৩:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬