ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ওয়াদা অস্বীকার করে

উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 92

উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির

দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, গণভোটের আহ্বান জানানো হলেও বিএনপি তা মানবে না বলছে। জুলাই চার্টার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলা হলেও তা বাস্তবায়নে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে; এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন নির্বাচন কমিশনে দলীয় কর্মী হিসেবে পরিচিত এবং অনেক আগে অবসরে যাওয়া একজনকে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে ভিন্ন পথে এগোচ্ছে। এ অবস্থায় প্রতিশ্রুত প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ওয়াদা অস্বীকার করে

উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির

সর্বশেষ আপডেট ০৬:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬