ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে নৌযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত, বাড়বে না ভাড়া

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 202

ঈদুল ফিতর সামনে রেখে নৌপথের যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ থাকে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম রবি। তিনি স্পষ্ট করে বলেন, এবারের ঈদযাত্রায় নৌভাড়া বাড়ানো হবে না।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ঈদ উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী জানান, নৌপথে নিরাপত্তা জোরদারে প্রায় ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার ভাষায়, এসব পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়িত হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং যাত্রা হবে নিরাপদ।

চাঁদা ও চাঁদাবাজির পার্থক্যও টেনে আনেন তিনি। জোরপূর্বক অর্থ আদায়কে তিনি স্পষ্টভাবে অপরাধ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এ ধরনের অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় দেখা হবে।

তবে শ্রমিক ও মালিকের সমঝোতার ভিত্তিতে আদায়কৃত অর্থকে তিনি চাঁদাবাজি হিসেবে দেখেন না; বরং দাবি করেন, তা শ্রমিক কল্যাণে ব্যয় হয়।

মন্ত্রী আরও বলেন, ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে এবং নতুন কিছু কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কে যানবাহন থেকে জোরপূর্বক অর্থ আদায়ের সুযোগ থাকবে না বলেও তিনি আশ্বাস দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদে নৌযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত, বাড়বে না ভাড়া

সর্বশেষ আপডেট ০৫:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬