ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 25

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার সারা দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

তিনি আরও বলেন, চাঁদ দেখা যাওয়ায় ঈদুল আজহা আগামী ২৮ মে পালিত হবে সারা দেশে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদুল আজহার তারিখ ঘোষণা

সর্বশেষ আপডেট ০৭:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬