ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 194

সালাহউদ্দিন আহমেদ

স্বচ্ছ নির্বাচনের পর জনগণের উচ্চ প্রত্যাশা পূরণে অগ্রাধিকারভিত্তিক সংস্কারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দীর্ঘ প্রায় দেড় যুগ পর স্বচ্ছ ভোটের মাধ্যমে গঠিত রাজনৈতিক সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি—এ কথা উল্লেখ করে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, জনগণের আস্থা অর্জনই হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রথম দায়িত্ব। সেই লক্ষ্য সামনে রেখে গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে অগ্রাধিকার ঠিক করতে হবে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিক মানোন্নয়নের মাধ্যমে মানুষের বিশ্বাস পুনরুদ্ধার করতে সরকার কাজ করবে। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জনবল নিয়োগের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বাজেট বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন হবে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনীকে যুগোপযোগী ও দক্ষ করে গড়ে তুলতে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের তিনি এ বিষয়ে সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা তৈরির নির্দেশ দেন। এসব প্রস্তাবের ভিত্তিতেই সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের অঙ্গীকার

সর্বশেষ আপডেট ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬