ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টার অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 181

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত

একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচন প্রভাবিত করার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। লক্ষ্মীপুরে অবৈধ সিল উদ্ধারের ঘটনা এবং জাল ভোটের প্রস্তুতি তারই প্রমাণ বলে তিনি দাবি করেন।

শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের ছয়টি অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, জামায়াতে ইসলামীর এক নেতার নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছিল। তার হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দকৃত আলামত এবং সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণও প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।

তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে তারা খবর পাচ্ছেন, ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে। এসব ঘটনা নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নারী কক্ষে পর্যাপ্ত নারী পোলিং অফিসার নিয়োগ এবং মুখমণ্ডল খুলে ভোটার শনাক্তকরণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এনআইডি ও হজের ছবি তোলার সময় যেমন মুখ খোলা বাধ্যতামূলক, ভোটের সময়ও একইভাবে পরিচয় নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ভোটের স্বচ্ছতা রক্ষায় নারী কক্ষে নারী পোলিং এজেন্ট নিয়োগ অপরিহার্য।

এর আগে ওই রাজনৈতিক দলটি বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে বলেও অভিযোগ করেন তিনি। অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির তথ্য পাওয়ার কথাও জানান মাহদী আমিন। তিনি বলেন, পুরান ঢাকার সূত্রাপুরে ওই দলের এক নেতার বাড়ি থেকে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে, যা সহিংসতার প্রস্তুতির ইঙ্গিত হতে পারে।

নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগেও অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)’ নামের একটি প্রতিষ্ঠান একাই ১০ হাজার ৫৫৯ জন পর্যবেক্ষকের অনুমোদন পেয়েছে, যদিও বাস্তবে তাদের কার্যক্রম ও জনবল নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে আগেও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

মাহদী আমিন বলেন, এসব বিষয় সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি এবং সোমবার নিজের নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটিসহ মোট আটটি আসনে জনসভায় অংশ নেবেন।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সহিংসতা বা নাশকতার বিষয়ে সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান তিনি।

ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন মাহদী আমিন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টার অভিযোগ বিএনপির

সর্বশেষ আপডেট ০৫:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬