ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইলেকট্রনিকস খাতে কোরিয়ার বড় বিনিয়োগ আগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 48

বাংলাদেশের ইলেকট্রনিকস ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। ঢাকায় এক বৈঠকে দুই দেশ বাণিজ্য, প্রযুক্তি ও শিল্প সহযোগিতা জোরদারের বিষয়েও একমত হয়েছে।

ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জি-জুন কিম বাংলাদেশে ইলেকট্রনিকস উৎপাদন ও প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উৎপাদনশিল্প ও অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন ও দক্ষতা উন্নয়নে সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেয়।

হুমায়ুন কবির বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। দুই দেশ ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইলেকট্রনিকস খাতে কোরিয়ার বড় বিনিয়োগ আগ্রহ

সর্বশেষ আপডেট ০৫:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬