ইরান সফরে পাক সেনাপ্রধান আসিম মুনির
- সর্বশেষ আপডেট ০৪:১৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 28
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার তেহরানে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সফরে তিনি ইরানের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আঞ্চলিক সংকট, নিরাপত্তা পরিস্থিতি এবং ওয়াশিংটন-তেহরান সম্পর্ক ঘিরে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনায় গুরুত্ব পাবে।
পাকিস্তান নিজেকে দুই পক্ষের মধ্যে যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর আগে বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভিও আবার তেহরান সফর করেন। এক সপ্তাহের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় সফর। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দ্বিপাক্ষিক আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যস্থতা প্রচেষ্টাকে আরও সক্রিয় করতেই এই সফরগুলো হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, পাকিস্তানের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিরসনে নতুন আলোচনার পথ তৈরি করতে পারে।





































