ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে নিহত অন্তত ৯

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 109

ইরান থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেইত শেমেশ-এ আঘাত হানার দৃশ্য, ১ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন রোরিং লায়ন’-এর দ্বিতীয় দিনেই সংঘাত নতুন করে বিস্ফোরিত হয়েছে।

রোববার সকালে ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্রের একটি জেরুজালেমের পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে আঘাত হানে। সর্বশেষ তথ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত নয়জনে।

আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ; কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায়, ক্ষেপণাস্ত্রটি আবাসিক এলাকায় বিস্ফোরিত হলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু অংশ ধসে পড়ে।

বিস্ফোরণের পরপরই জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম-এর প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সেনাবাহিনীর বিশেষ উদ্ধার দলও ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে কাজ করছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের সদস্য এবং শতাধিক চিকিৎসাকর্মী একযোগে অভিযান চালাচ্ছেন। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নিতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে, যা পরিস্থিতির তীব্রতাই স্পষ্ট করছে।

এদিকে দেশজুড়ে সতর্কসংকেত বাজানোর পর ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। নিরাপদ আশ্রয়ে যাওয়ার তাড়াহুড়ার মধ্যেই ৬০ বছর বয়সী এক নারী অসুস্থ হয়ে পড়েন।

তাকে দ্রুত ইচিলভ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে নিহত অন্তত ৯

সর্বশেষ আপডেট ০৮:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬