ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম মোকাবেলায় ৯৫ মিলিয়ন ভ্যাকসিন আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 338

প্রতীকী ছবি

দেশজুড়ে টিকাদান কার্যক্রম জোরদার করতে বড় পরিসরে ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ইউনিসেফের মাধ্যমে প্রায় ৯ কোটি ৫০ লাখ ডোজ (৯৫ মিলিয়ন) জীবনরক্ষাকারী টিকা আনার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ১০ ধরনের ভ্যাকসিন সংগ্রহে ইতোমধ্যে ৮৩.৬ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে এমআর, টিডি, বিসিজি, টিসিভি, ওরাল পোলিও (ওপিভি) এবং পেন্টা ভ্যাকসিনসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষেধক।

তিনি বলেন, চলতি মাসেই ভ্যাকসিনের বড় কয়েকটি চালান দেশে এসেছে। ৩ মে আইপিভি টিকার ১৫ লাখ ডোজ, ৬ মে এমআর ও টিডি টিকার আরও কয়েকটি চালান এবং ১০ মে পর্যন্ত মোট প্রায় ১ কোটি ৩২ লাখ ডোজ দেশে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী সেপ্টেম্বরের মধ্যে পুরো ৯৫ মিলিয়ন ডোজ সরবরাহ সম্পন্ন হওয়ার কথা।

ডা. জাহেদ উর রহমান আরও জানান, এই সরবরাহের ফলে আগামী ৮ থেকে ১২ মাস দেশে ভ্যাকসিন ঘাটতির আশঙ্কা নেই। বর্তমানে টিসিভি ও এইচপিভি টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহনে কোল্ড চেইন ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, যাতে প্রতিটি ডোজের গুণগত মান অক্ষুণ্ন থাকে। এ ক্ষেত্রে ইউনিসেফ কারিগরি সহায়তা দিচ্ছে।

হামের টিকা কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এমআর টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্জিত হয়েছে। এরপরও কেউ বাদ পড়ে থাকলে তাদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক সময়ে হামে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, টিকাদানের কার্যকারিতা গড়ে উঠতে কিছুটা সময় লাগে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শিশু মৃত্যু কমাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাম মোকাবেলায় ৯৫ মিলিয়ন ভ্যাকসিন আনছে সরকার

সর্বশেষ আপডেট ০৭:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬