ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউটিউবারের প্রভাব মিডিয়ার চেয়ে বেশি: তথ্য মন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 150

প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের তুলনায় একজন ইউটিউবারের প্রভাব ও পরিধি এখন অনেক বেড়ে গেছে বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যপ্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার দ্রুত বিকাশ এই পরিবর্তনের প্রধান কারণ।

সচিবালয়ে এক মাস পূর্তির অনুষ্ঠানে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে গণমাধ্যমের কাঠামো ও চরিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে।

অনলাইন পত্রিকা, আইপি টিভি ও অন্যান্য নতুন প্ল্যাটফর্মের কারণে প্রচলিত নিয়ন্ত্রণমূলক আইন আগের মতো কার্যকর নয়। তবে এসব মাধ্যম সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তাই কৌশলগতভাবে বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

তিনি আরও জানান, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা নিয়োগ বা অপসারণ মালিকপক্ষের অধিকার হলেও গণমাধ্যমকর্মীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা তথ্য মন্ত্রণালয়ের নৈতিক দায়িত্ব।

এই দায়িত্ব পালনে উদ্যোক্তাদের ওপর কতটা চাপ প্রয়োগ করা যাবে, তা নিয়েই স্পষ্ট কোনো আইন নেই।

মন্ত্রী বলেন, গণমাধ্যম সংক্রান্ত কোনো খণ্ডিত আলোচনা নয়, বরং সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে সমন্বিত কৌশল নির্ধারণ করতে চান। এজন্য সকলের সহযোগিতা কামনা করছেন এবং আপাতত বিচ্ছিন্ন মন্তব্য এড়িয়ে যাচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইউটিউবারের প্রভাব মিডিয়ার চেয়ে বেশি: তথ্য মন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬