শিরোনাম
আসছে টানা তিন দিনের সরকারি ছুটি

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:৪১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 252
চলতি বছরের শেষ দুই মাসেও সরকারি চাকরিজীবীদের জন্য উপভোগের সুযোগ থাকবে টানা ছুটির। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বরের শেষ দিকে সরকারি কর্মচারীরা একটানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
বছরের শেষ দিকে আরও দুটি সাধারণ ছুটি রয়েছে—বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং বড়দিন বা যিশুখ্রিস্টের জন্মদিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)। বড়দিন বৃহস্পতিবার হওয়ায় তার সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হয়ে তিন দিনের টানা ছুটি তৈরি হচ্ছে।
অন্যদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে এই অনুমোদন দেওয়া হয়। নতুন তালিকা অনুযায়ী, ২০২৬ সালে মোট সরকারি ছুটি থাকবে ২৮ দিন, যার মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়ায় কার্যকর ছুটি হবে ১৯ দিন।


































