শিরোনাম
আরও চার জ্বালানি জাহাজ দেশে প্রবেশ

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৫:৪৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 240
দেশে ডিজেল, এলএনজি ও এলপিজি ভর্তি চারটি জাহাজ পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে এসেছে চীনের ‘এমটি ইউয়ান জিং হে’, বন্দরে খালাস শুরু হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং আজ রাতের মধ্যে বন্দরে পৌঁছতে পারে।
এছাড়া এলএনজি ও এলপিজি ভর্তি আরও দুটি জাহাজও বন্দরের জলসীমায় এসেছে; শনিবার নাগাদ এগুলো বন্দরে আসবে।
বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর নবম জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ ব্যাহত না করতে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে।
































