শিরোনাম
আমেনা আহমেদের প্রয়াণে মহিলা পরিষদের শোক
বিশেষ প্রতিনিধি
- সর্বশেষ আপডেট ০৮:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 158
বায়ান্নর ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তন সংসদ সদস্য আমেনা আহমেদের প্রয়াণে বাংলাদেশ মহিলা পরিষদ শোক জানিয়েছে।
আজ রবিবার এক বিবৃতিতে, বাংলাদেশ মহিলা পরিষদ এই শোক জানিয়েছে।
সংগঠনটি জানিয়েছে, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ’৭১ এর প্রবাসী সরকারের উপদেষ্টা প্রয়াত অধ্যাপক মোজাফর আহমেদের সহধর্মিণী, সংসদে সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তন সংসদ সদস্য, ন্যাপ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আমেনা আহমেদের মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে শোকাহত।
বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আত্মার শান্তি কামনা করছে। তাঁর পরিবারের সকল শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
Tag :


























