আমিরাতে হামলায় এক বাংলাদেশি নিহত, আহত ৫৮

- সর্বশেষ আপডেট ০৯:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / 164

দুবাইতে ইরানের হামলার ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া বেরোচ্ছে এমন একটি এলাকায় লোকজন হেঁটে যাচ্ছে | ছবি: এএফপি
ইরানের পাল্টা সামরিক অভিযানের পর সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
নিহত বাংলাদেশির এখনো নাম পরিচয় জানা যায় নি।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালিয়েছে তেহরান।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলার সময় ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়।
এর মধ্যে ১৫২টি আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানানো হয়।
ড্রোন হামলাও ছিল উল্লেখযোগ্য মাত্রায়। মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি গুলি করে ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
নিহত তিনজন পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।






























