ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 133

পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে এক আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। আজ সোমবার (৮ জুন) কোনো ধরনের সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি এই পরিদর্শনে অংশ নেন। প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে দুই কার্যালয়ের সেবাদান কার্যক্রম, কর্মকর্তাদের উপস্থিতি এবং সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও বড় ধরনের ঘাটতি প্রকাশ পেয়েছে।

পরিদর্শনের শুরুতে ভূমি প্রতিমন্ত্রী আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যান। সেখানে দেখা যায়, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না। প্রতিমন্ত্রীর আগমনের প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তিনি কার্যালয়ে এসে পৌঁছান। এ ছাড়া অফিসের মোট ৮ জন কর্মকর্তার মধ্যে মাত্র দুইজন—সার্ভেয়ার ও নামজারি সহকারী—নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন।

কার্যালয়ের বাইরে অবস্থান করা কয়েকজন সাধারণ সেবাপ্রার্থী প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন যে, তারা দীর্ঘদিন ধরে এই ভূমি অফিসে এসেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বারবার ফিরে যাচ্ছেন। প্রতিমন্ত্রী তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ভূমি অফিসের সেবা প্রদানে এই দীর্ঘসূত্রতা ও ঢিলেঢালা ভাব নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি অফিসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্মকর্তাদের প্রকৃত উপস্থিতির সময় যাচাই করেন এবং তথ্য কেন্দ্র-কাম-হেল্প ডেস্কের দুর্বল অবকাঠামো ও নাজুক ব্যবস্থাপনা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন।

তবে পরিদর্শনের সময় রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি টিমের কার্যক্রম সন্তোষজনক পাওয়া গেছে। ওই ইউনিটের কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত ছিলেন এবং তাদের কার্যক্রম চলমান ছিল। প্রতিমন্ত্রী এরপর একাধিক রেকর্ড রুম ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় সার্ভার সমস্যার কারণে সাধারণ মানুষের মিউটেশন বা নামজারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি জানার পর তিনি সার্ভার-সংক্রান্ত কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্তদের কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি তথ্যকেন্দ্রকে সার্বক্ষণিক ডেডিকেটেড জনবল দিয়ে পরিচালনা করার নির্দেশ দেন এবং সময়ের চেয়ে সেবার মান ও কার্যকারিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আমিনবাজারের পর প্রতিমন্ত্রী আশুলিয়া রাজস্ব সার্কেল (পলাশবাড়ী), সাভার কার্যালয় পরিদর্শনে যান। এ সময় কার্যালয় সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম এবং বেশ কিছু অবৈধ দোকানপাট গড়ে ওঠার বিষয়টি তার নজরে আসে।

তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) কে বিষয়টি অবহিত করেন এবং এই সব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও উচ্ছেদ অভিযান চালানোর কড়া নির্দেশ দেন। এই আকস্মিক পরিদর্শনের ফলে আমিনবাজার ও আশুলিয়া—দুই রাজস্ব সার্কেলেই সেবাদান ব্যবস্থাপনা, উপস্থিতি শৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রমে একাধিক অনিয়ম ও জবাবদিহিতার ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬