ফাইনালের আগে আর্জেন্টিনার হুঙ্কার ‘আমরা থামছি না’
- সর্বশেষ আপডেট ০৪:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 17
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা আর্জেন্টিনা এবার চোখ রেখেছে শিরোপা ধরে রাখার মিশনে। হাইভোল্টেজ ফাইনালের আগে দলটির বার্তা স্পষ্ট— ‘আমরা থামছি না।’
ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় সেমিফাইনালে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ফাইনাল নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোলের পর যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।
ফাইনালের প্রস্তুতি শুরু করে অনুশীলনের ছবি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, ‘আবারও কাজে ফেরা! আমরা থামছি না। লড়াই চলবে বন্ধুরা। আর মাত্র একটি ছোট পদক্ষেপ বাকি।’
এবারের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় স্প্যানিশরা। ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে তারা। ফলে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।


































