ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও মা হচ্ছেন বুবলী, শাকিবকে ঘিরে জবাব দিলেন অপু

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 211

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর মধ্যকার সম্পর্ক রয়েছে, না নেই- এ নিয়ে যখন প্রশ্ন, ঠিক তখনই নিউইয়র্কে দুই তারকার একসঙ্গে ঘুরে বেড়ানোর খবর আসে। তখনও ভাবা যায়নি, গত বছরের আগস্টে সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট করা ছবির পেছনের গল্প কী হতে যাচ্ছে। তখন অনেকেই জানান, দু’জনার মধ্যে থাকা দূরত্ব অবকাশ যাপনের মাধ্যমে দূর হয়েছে।

এরপরই গুঞ্জন উঠে, ফের মা হতে যাচ্ছেন নায়িকা বুবলী। দু’জনের কাছাকাছি আসা এবং পাশাপাশি হাঁটার মধ্যেই সম্পর্ক গভীর হয়। আর সেই সম্পর্কের রেশ ধরেই পৃথিবীতে আসার অপেক্ষায় আরও নতুন একটি প্রাণ।

অন্যদিকে ঢালিউডের আলোচিত-সমালোচিত নানা বিষয় নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাম্প্রতিক এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন শাকিব খানকে ঘিরে তুলনা, সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল, সিনিয়র শিল্পীদের প্রতি সম্মান এবং শোরুম উদ্বোধন নিয়ে হওয়া সমালোচনা নিয়ে। তার কথায় উঠে এসেছে আত্মবিশ্বাস আর স্পষ্ট বার্তা।

শাকিব খানকে ঘিরে নানা আলোচনা ও তুলনার প্রশ্নে অপু বিশ্বাস একদম পরিষ্কার ভাষায় জানালেন নিজের অবস্থান। তিনি বলেন, এই প্রশ্নটাই ভুল। উনি আমাদের অনেক বড় মাপের একজন অভিনেতা। উনাকে সম্মান করা উচিত। তার অবস্থান অনেক উর্ধ্বে। অপু বিশ্বাসের মতে, ব্যক্তিকে টেনে নামানোর চেয়ে চলচ্চিত্রের সামগ্রিক অগ্রগতি নিয়েই ভাবা জরুরি। তার ভাষায়, চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে এটাই সবচেয়ে ইতিবাচক দিক।

জানা গেছে, বর্তমানে পাঁচ মাসের বেশি অন্তঃসত্ত্বা বুবলী। তবে এ ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে সরাসরি জবাব দেননি তিনি। অভিনেত্রী বলেন, রাজনীতিবিদ, তারকা কিংবা খেলোয়াড় যেই-ই হোক, সবাইকে যেভাবে গণহারে বিচার করে, আমার মনে হয় সেটি খুব অপ্রত্যাশিত। সবারই রেসপেক্টের জায়গা থাকা উচিত। কোনো কিছুই নিশ্চিত করে ভাবা ঠিক নয়। প্রত্যেকেই দিন শেষে মানুষ।

বুবলীর এমন রহস্যময় উত্তর সংবাদমাধ্যমসহ সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকের মতে, যা রটে তার কিছুটা হলেও ঘটে। আর জানা গেছে, শিগগিরই যুক্তরাষ্ট্র যাবেন তিনি। প্রথম সন্তানের মতোই অনাগত সন্তানও সেখানে জন্ম দিতে চান।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নিয়মিত ট্রল হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, পরিচিতি যত বেশি, ট্রলও তত বেশি। যারা বড় মাপের মানুষ, তাদের নিয়েই ট্রল হয়। রাষ্ট্রনায়ক থেকে শুরু করে পরিচিত মুখ কারও রেহাই নেই। তিনি আরও বলেন, পরিচিত মুখ ব্যবহার করেই ভাইরাল কনটেন্ট তৈরি করা হয়। ফেস যত পরিচিত, কনটেন্ট তত দ্রুত ছড়ায় এই কারণেই আমাকে নিয়ে ট্রল হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আবারও মা হচ্ছেন বুবলী, শাকিবকে ঘিরে জবাব দিলেন অপু

সর্বশেষ আপডেট ০১:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬