ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 197

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সিতে দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের পথচলার ইতি টানলেন তারকা ফরোয়ার্ড নেইমার। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী এই ফুটবলার কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের সিদ্ধান্তের কথা জানান। ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর থেকেই তার জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।

নেইমার জানান, জাতীয় দলের হয়ে নিজের দায়িত্ব পালনে কোনো আক্ষেপ নেই। দেশের জার্সিতে প্রতিটি ম্যাচেই তিনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।

তিনি বলেন, “জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি এবং এ নিয়ে আমি গর্বিত। ব্রাজিলের জন্য আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। এখন মনে হচ্ছে, এখানেই থামার সময়।”

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন নেইমার। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন তিনি। বর্তমানে তার পুরো মনোযোগ শৈশবের ক্লাব সান্তোসের দিকে।

সম্প্রতি ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে আচরণ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটিও নাকচ করেছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক। তার দাবি, ম্যাচ শেষে তিনি শুধু দলের পারফরম্যান্স উন্নত করার লক্ষ্যেই খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন।

নেইমার বলেন, “আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি শুধু সবাইকে আরও দায়িত্বশীলভাবে খেলতে বলেছি। অধিনায়ক হিসেবে সতীর্থদের সঙ্গে এমন আলোচনা করার অধিকার আমার আছে।”

এদিকে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস। পরের পর্বে ব্রাজিলের ক্লাবটি মুখোমুখি হবে ইকুয়েডরের ক্লাব মাকারার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

সর্বশেষ আপডেট ০৪:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬