ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ নতুন রেক: রেলপথ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 15

যাত্রীসেবা বাড়াতে দেশের অধিকাংশ আন্তঃনগর ট্রেনে পুরোনো কোচ বদলে নতুন রেক যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম । পাশাপাশি স্টেশন আধুনিকায়ন ও নতুন কোচ সংযোজনের কাজও চলছে।

রেলপথ মন্ত্রী বলেছেন, দেশের আন্তঃনগর ট্রেনগুলোর প্রায় ৮০ শতাংশে পুরোনো রেক পরিবর্তন করে নতুন রেক যুক্ত করা হয়েছে। রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন কোচ সংযোজনের ফলে যাত্রীসেবার মান কিছুটা উন্নত হয়েছে এবং ভ্রমণ তুলনামূলকভাবে আরামদায়ক হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার, আলাদা টিকিট কাউন্টার, স্বতন্ত্র টয়লেট, হুইলচেয়ার ও র‍্যাম্প। যাত্রী ওঠানামা সহজ করতে বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার কাজও এগোচ্ছে।

শেখ রবিউল আলম বলেন, বিনা টিকিটের যাত্রী নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদারে স্টেশন এলাকায় ফেন্সিং নির্মাণ করা হচ্ছে। ট্রেনের ভেতরে খাবার ও অন্যান্য সেবাও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে ৬৪ জেলার মধ্যে ৪৯টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় এসেছে। বাকি জেলাগুলোকে যুক্ত করার কাজ চলছে। এ ছাড়া ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে, যার প্রথম চালানের কিছু কোচ আগামী মাসে দেশে পৌঁছাতে পারে।

মন্ত্রী জানান, আরও নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহের পরিকল্পনাও শেষ পর্যায়ে রয়েছে, যা বাস্তবায়িত হলে রেলের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ নতুন রেক: রেলপথ মন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬