ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদানির চুক্তি পুনর্বিবেচনা, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নালিশ : বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 163

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

আদানি পাওয়ারের সঙ্গে ২০১৭ সালের বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে সরকার এখন স্পষ্টতই নতুন করে হিসাব কষছে।

জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, চুক্তিটি সংশোধনের প্রশ্নটি সক্রিয় বিবেচনায় রয়েছে—প্রয়োজনে আন্তর্জাতিক সালিশি আদালত পর্যন্ত যাওয়ার পথও খোলা রাখা হচ্ছে।

বৃহস্পতিবার সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় করা এই চুক্তিতে বিদ্যুতের দাম দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি নির্ধারিত হয়েছে বলে পর্যালোচনায় উঠে এসেছে।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি চুক্তিটির পূর্ণাঙ্গ পর্যালোচনা করে।

সেখানে জ্বালানি বিশেষজ্ঞ, আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা যুক্ত ছিলেন। এমনকি আন্তর্জাতিক চুক্তি বিষয়ে বিশেষজ্ঞ আইনি প্রতিষ্ঠানের মতামতও নেওয়া হয়। তাদের পর্যবেক্ষণে চুক্তির কাঠামো ও মূল্য নির্ধারণকে প্রশ্নবিদ্ধ বলা হয়েছে।

মন্ত্রী বলেন, এই প্রেক্ষাপটে চুক্তিটি অনেকটা ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। ফলে সরকার এখন দুইটি সম্ভাব্য পথ বিবেচনা করছে—একদিকে আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়া, অন্যদিকে আদানি পাওয়ারের সঙ্গে সরাসরি আলোচনায় বসে শর্ত পুনর্নির্ধারণ এবং বিদ্যুতের দাম কমানোর চেষ্টা।

তিনি ইঙ্গিত দেন, বিষয়টি কেবল আইনি নয়, অর্থনৈতিক বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ। তাই জাতীয় কমিটির সুপারিশ সামনে রেখে দেশের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়াই সরকারের লক্ষ্য।

 ২৫ বছর মেয়াদি ওই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ চলছে। তবে শুরু থেকেই উচ্চমূল্য ও চুক্তির স্বচ্ছতা নিয়ে বিতর্ক থামেনি—সাম্প্রতিক পর্যালোচনা সেই প্রশ্নগুলোকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আদানির চুক্তি পুনর্বিবেচনা, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নালিশ : বিদ্যুৎমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬