ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাংলাঅ্যাফেয়ার্স ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 51

গাছের শাখা-প্রশাখা কর্তন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলার কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ কারণে নেসকো সিরাজগঞ্জ দফতরের আওতাধীন ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিরাজগঞ্জের মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাসস্ট্যান্ড, চক শিয়ালকোল ও দিয়ার বৈদ্যনাথসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সর্বশেষ আপডেট ১০:৫০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬