“আজ রাতে একটি সভ্যতা বিলুপ্ত হতে পারে”: ট্রাম্পের হুঁশিয়ারি

- সর্বশেষ আপডেট ০৮:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 126
ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরাইলের উত্তেজনা এক নতুন চরম পর্যায়ে পৌঁছেছে। হরমুজ প্রণালি খোলার শেষ সময়সীমা ঘনিয়ে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দেন।
ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প সতর্ক করেছেন, মঙ্গলবার রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলুপ্ত হতে পারে, যা আর কখনো ফিরে আসবে না। তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংস চান না, তবে বর্তমান পরিস্থিতিতে সম্ভাবনা প্রবল। একই সঙ্গে তিনি একটি নাটকীয় পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন।
ট্রাম্পের দাবি, ইরানে এখন ‘সম্পূর্ণ ও আমূল শাসন পরিবর্তন’ হয়েছে। কম কট্টরপন্থী নেতারা গুরুত্ব পাচ্ছেন এবং এর ফলে বিপ্লবী ও গুরুত্বপূর্ণ ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজকের রাত বিশ্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর রাজনীতির অবসান ঘটতে পারে।
পোস্টের শেষে ট্রাম্প ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে লিখেছেন: “গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান।” পুরো বিশ্ব এখন উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে।































