ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 255

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাত থেকে শুরু হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে দৃশ্যমান হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং তা চলবে আগামীকাল ভোর পর্যন্ত। গ্রহণটির মোট স্থায়ীত্ব হবে সাত ঘণ্টা ২৭ মিনিট। বিশেষ করে যদি আকাশ মেঘমুক্ত থাকে, তবে দেশের মানুষ এই বিরল প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।

বিশ্বের যে অঞ্চলগুলো থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে, তার মধ্যে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ এবং পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত অঞ্চল রয়েছে। এ ছাড়াও দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমের এলাকাগুলো থেকেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এ গ্রহণ দৃশ্যমান হবে না।

চন্দ্রগ্রহণ কেবল আকাশপ্রেমীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও এক অনন্য অভিজ্ঞতা। পূর্ণগ্রাস অবস্থায় চাঁদ লালচে রঙ ধারণ করে, যা পৃথিবীর বায়ুমণ্ডলের প্রতিফলিত আলোর কারণে ঘটে। বিশেষজ্ঞদের মতে, এ সময় চাঁদের রঙ ও উজ্জ্বলতার ভিন্নতা পর্যবেক্ষণ করে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া সম্ভব।

বাংলাদেশে এ ধরনের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সচরাচর দেখা যায় না। তাই জ্যোতির্বিজ্ঞানপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এ মহাজাগতিক দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বিজ্ঞানীরা মনে করেন, প্রাকৃতিক এই দৃশ্য প্রত্যক্ষ করা শুধু আনন্দেরই নয়, বরং মহাবিশ্ব সম্পর্কে জানার আগ্রহও আরও বাড়াবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

সর্বশেষ আপডেট ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫