ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

“আগে থেকেই বলেছিলাম, সুষ্ঠু ভোটে বিএনপির ভূমিধস জয় হবে ”: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 70

ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয়ী হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রত্যাশা এবং সমর্থনের ফলেই দলের ভূমিধস জয় সম্ভব হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসভবনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানানোর সময় মির্জা ফখরুল বলেন, “আমরা নির্বাচনের আগে থেকেই বলেছিলাম, সুষ্ঠু ভোট হলে বিএনপির বিশাল জয় নিশ্চিত হবে। জনগণ তাদের রায় দিয়েছেন। গত ১৫ বছরের স্বৈরাচ্যবিরোধী আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতার ফলই এ বিজয়।”

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির গণতান্ত্রিক লড়াই আজ সফলতার মুখ দেখেছে। বিএনপি কোনো ক্যাডারভিত্তিক দল নয়, এটি জনগণের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের কাজ অব্যাহত থাকবে।

বিজয়ের পরদিন নেতার সঙ্গে সাক্ষাৎ করতে আসা সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মির্জা ফখরুল সবাইকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের আহ্বান জানিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

“আগে থেকেই বলেছিলাম, সুষ্ঠু ভোটে বিএনপির ভূমিধস জয় হবে ”: ফখরুল

সর্বশেষ আপডেট ০৮:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬