ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 101

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম ভোটারদের আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে।

নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “বাংলাদেশ আজ এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যারা এখনো ভোট দিতে পারেননি, দ্রুত ভোটকেন্দ্রে যান। পরিবারের সব সদস্যকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন। ভোটাধিকার হরণের যে কোনো চেষ্টা রুখুন। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন।”

তিনি আরও বলেন, “অনেক ভোটার ইতিমধ্যেই ভোট দিয়েছেন। যারা এখনও ভোট দেননি, তারা যেন নির্দ্বিধায় এবং সচেতনভাবে ভোট প্রদান করেন। সকল ভোটারের অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করবে।”

নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, “আজকের ভোট শুধু এক দিনের ঘটনা নয়, এটি নতুন বাংলাদেশ গঠনের সূচনা। ভোট কেন্দ্রের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান

সর্বশেষ আপডেট ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬