ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোন এয়ার- যা যা থাকছে; যা থাকছে না এবার

তথ্য প্রযুক্তি ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 326

আইফোন এয়ার

স্মার্টফোন দুনিয়ায় বছরের সবচেয়ে আলোচিত দিন- অ্যাপলের পণ্য উদ্বোধন অনুষ্ঠান। গতকাল ছিলো এই দিন। এবারও কুপার্টিনোর সেই পরিচিত মঞ্চে দাঁড়িয়ে অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক উপস্থাপন করলেন নতুন চমক ‘আইফোন এয়ার’।

তিনি শুরুতেই শোনালেন স্টিভ জবসের বিখ্যাত উক্তি ‘ডিজাইন কেবল কেমন দেখতে বা কেমন লাগে, তাই নয়- ডিজাইন মানে হলো জিনিসটা কীভাবে কাজ করে।’

ঠিক যেনো প্রয়াত স্টিভ জবসের স্টাইলেই, টিম কুক তুলে ধরলেন অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে পাতলা ফোন। মাত্র ৫.৬ মিলিমিটার বা ০.২২ ইঞ্চি পুরুত্বের ‘আইফোন এয়ার’, যা প্রতিদ্বন্দ্বী স্যামসাং গ্যালাক্সি এস-২৫ এজ থেকেও পাতলা।

অ্যাপল দাবি করছে- অত্যন্ত পাতলা গড়নের ভেতরেও ফোনটির ব্যাটারি টিকবে সারাদিন। তবে প্রশ্ন রয়ে গেছে, এই প্রতিশ্রুতি কতটা বাস্তব হবে।

এর সার্কিট বোর্ড এতটাই ছোট করা হয়েছে যে কয়েকটি ডাকটিকিটের সমান। আর শক্তি জুগিয়েছে অ্যাপলের নতুন এ-১৯ প্রো চিপ, যা কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের জন্য বিশেষভাবে তৈরি। সঙ্গে আছে দুটি নতুন যোগাযোগ চিপও।

ইউটিউবার গৌরব চৌধুরী, যিনি টেকনিক্যাল গুরুজি নামে পরিচিত, মঞ্চেই ফোন হাতে নিয়ে বলেন- টাইটেনিয়াম ফ্রেম আর সিরামিক শিল্ড গ্লাস- এমন প্রিমিয়াম ফিনিশ সত্যিই চমকপ্রদ। তবে ব্যাটারি লাইফ নিয়ে আমি এখনো কৌতূহলী।

স্মরণীয় ঘটনা- ঠিক ১৭ বছর আগে, স্টিভ জবস প্রথম ম্যাকবুক এয়ার লঞ্চ করেছিলেন অফিস ফাইলের খামে ঢুকিয়ে দেখিয়ে। এবার সেই নাম ও ডিজাইন দর্শন ফিরে এলো স্মার্টফোনে।

তবে সব প্রশংসার মাঝেই রয়েছে কিছু সমালোচনা। আইফোন এয়ার-এর রয়েছে কেবল একটি ক্যামেরা- যেখানে আইফোন ১৭ মডেলে রয়েছে দুটি আর প্রো সিরিজে তিনটি।

বিশ্লেষকরা বলছেন, ছবি ও ভিডিও প্রিয় গ্রাহকদের জন্য এটি এক বড় সীমাবদ্ধতা হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে ফোন ডিজাইনে অনেকটাই একঘেয়েমি এসেছে। আইফোন এয়ার আবারও বাজারে নতুন প্রাণ আনতে পারে।

প্রযুক্তি বিশ্লেষক বেন বাজারিন সতর্ক করে বলেছেন- সবকিছু নির্ভর করছে অ্যাপল তার ব্যাটারি লাইফের প্রতিশ্রুতি রাখতে পারে কিনা। তবে তিনি মনে করেন, অ্যাপলের নিজস্ব চিপ তৈরির অভিজ্ঞতা এবার কাজে আসবে।

এবারের লঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কোনো বড় ফিচার যোগ হয়নি। যেখানে গুগল ইতোমধ্যেই তাদের জেমিনি এআই প্রযুক্তি স্মার্টফোনে এনেছে। ফলে এআই দৌড়ে অ্যাপল কিছুটা পিছিয়েই থাকছে।

তবুও আইফোন এয়ার বাজারে নিয়ে আসছে এক নতুন সম্ভাবনা। বিশেষ করে উৎসব মৌসুমে এটি অ্যাপলের বিক্রি বাড়াতে সহায়ক হতে পারে। বিশ্লেষকরা বলছেন, চীনের মতো বাজারেও এর পাতলা নকশা আর তুলনামূলক সাশ্রয়ী দাম গ্রাহকদের টানতে পারে।

তবে আইডিসি’র বিশ্লেষক উইল ওয়ং মনে করছেন, ব্যাটারি, ক্যামেরা এবং অডিওতে ছাড় দেওয়ায় ফোনটি হয়তো বড়সড় বিক্রয় সাফল্য পাবে না।

আইফোন এয়ার-এর দাম ধরা হয়েছে মাঝামাঝি। আর এটি স্যামসাং গ্যালাক্সি এস-২৫ এজ-এর তুলনায় ১০০ ডলার কম। আইডিসি’র নাবিলা পোপালের মতে, এ কারণেই বিক্রির সম্ভাবনা উজ্জ্বল।

সবশেষে বলা যায়- অ্যাপল হয়তো দেরিতে এসেছে, কিন্তু যখনই এসেছে, এসেছে বড় আকারে, জোরে আর ভিন্নভাবে। আইফোন এয়ার ঠিক তাই- অ্যাপলের সাহসী বাজি, যা ভবিষ্যতের স্মার্টফোন ডিজাইনে নতুন মানদণ্ড গড়ে দিতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইফোন এয়ার- যা যা থাকছে; যা থাকছে না এবার

সর্বশেষ আপডেট ০২:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫