ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার ভেঙে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 148

সরকার

মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার রাতে গেজেট প্রকাশ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছে।

গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ আস্থাভাজন সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করার সিদ্ধান্ত দিয়েছেন।

রাষ্ট্রপতি নতুন সরকার গঠনের জন্য তার নেতৃত্বে সম্মতি প্রদান করেছেন। এর ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে ভেঙে গেছে।

একই সঙ্গে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়ার বিষয়টি আলাদা গেজেটেও প্রকাশ করা হয়েছে।

গেজেটে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অন্তর্বর্তী সরকার ভেঙে গেজেট প্রকাশ

সর্বশেষ আপডেট ১০:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬