ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ মাসে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক: এইচআরএসএস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 163

ছবি সংগৃহীত

মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময় দেশে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, সাংবাদিক নির্যাতন, সীমান্ত হত্যা এবং সামাজিক নিরাপত্তা সংকট এই সময়ে নজিরবিহীন মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

জাতীয় প্রেসক্লাবে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী মানবাধিকার পরিস্থিতি ও প্রাক-নির্বাচনী সহিংসতা’ শীর্ষক প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন। মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, “মব ভায়োলেন্স এমন পর্যায়ে পৌঁছেছে যে রাষ্ট্রীয় বাহিনী যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। মব সন্ত্রাস বিভিন্ন অফিসে হামলা চালিয়েছে।”

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় ১ হাজার ৪১১টি ঘটনা ঘটেছে, এতে ১৯৫ জন নিহত ও ১১ হাজার ২১৯ জন আহত হয়েছেন। নির্বাচনী সহিংসতা ও রাজনৈতিক দ্বন্দ্বের মূল কারণ হিসেবে রাজনৈতিক আধিপত্য, প্রতিশোধ, সমাবেশে সংঘর্ষ, চাঁদাবাজি ও স্থাপনা দখল চিহ্নিত করা হয়েছে। বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, ৭০৪টি ঘটনায় ১২১ জন নিহত ও ৭ হাজার ১৩১ জন আহত হয়েছেন।

সন্ত্রাসী হামলার ২৩৬টি ঘটনায় ১৫৬ জন নিহত ও ২৪৯ জন আহত হয়েছেন। ৩০০-এর বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন এবং শতাধিক রাজনৈতিক কার্যালয়, ১৩০টির বেশি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ১৫৫টি নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় ৭ জন নিহত ও ১ হাজার ৪০৩ জন আহত হয়েছেন। উল্লেখযোগ্য ঘটনায় পল্টনে গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মব ভায়োলেন্স ও গণপিটুনির ৪১৩টি ঘটনায় ২৫৯ জন নিহত ও ৩১৩ জন আহত হয়েছেন। সাংবাদিকদের ওপর ৪২৭টি হামলায় ৬ জন নিহতসহ ৮৩৪ জন নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এই সময় ৪৯টি মামলায় ২২২ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

সাইবার নিরাপত্তা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় ৪১টি মামলায় ৬৯ জন অভিযুক্ত ও ৩৩ জন গ্রেপ্তার হয়েছেন। অধিকাংশ মামলা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টের কারণে হয়েছে, যা আইনের অপব্যবহারের আশঙ্কা তৈরি করেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ, হেফাজতে থাকা অবস্থায় ও নির্যাতনে ১৭ মাসে ৬০ জন নিহত হয়েছেন। কারাগারে মৃত্যু হয়েছে ১২৭ জন আসামির, যার মধ্যে ৪৪ জন কয়েদি ও ৮৩ জন হাজতি। সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ কয়েকজনের মৃত্যু ঘিরে পরিকল্পিত হত্যার অভিযোগ উঠেছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫৬টি হামলায় ১ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। এই সময়ে ১৭টি মন্দির, ৬৩টি প্রতিমা ও ৬৫টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশের শতাধিক মাজারে হামলা ও ভাঙচুর হয়েছে। সীমান্তে ১১০টি ঘটনায় ৪৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন।

নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ২ হাজার ৬১৭ জন। ধর্ষণের শিকার হয়েছেন ১ হাজার ১৬ জন এবং শিশু নির্যাতনের ঘটনায় ৪৭৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া শ্রমিক নির্যাতন ও দুর্ঘটনায় শত শত শ্রমিক নিহত ও আহত হয়েছেন।

এইচআরএসএস জানিয়েছে, প্রতিবেদনের তথ্য ১৫টি জাতীয় দৈনিক ও সংস্থার নিজস্ব উপায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলনে মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৭ মাসে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক: এইচআরএসএস

সর্বশেষ আপডেট ০৯:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬