ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুপস্থিতদের এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 167

ফাইল ফটো

বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশও পিছিয়ে জুলাইয়ের শেষ দিকে নেওয়ার প্রস্তুতি চলছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে কারা অংশ নিতে পারবেন, আবেদন পদ্ধতি কী হবে এবং পরীক্ষা কীভাবে আয়োজন করা হবে—সেসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠকের পর বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

এদিকে, পূর্বনির্ধারিত ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না। চলমান এইচএসসি পরীক্ষা ও প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের কাজ পিছিয়েছে। শিক্ষা বোর্ডগুলোর আশা, চলতি জুলাই মাসের শেষ দিকেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান জানিয়েছেন, দাখিল পরীক্ষার ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ। স্থগিত পরীক্ষাগুলোর বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে এবং বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সময়সূচি নির্ধারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অনুপস্থিতদের এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

সর্বশেষ আপডেট ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬