ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 26

বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে অধ্যাপক ফজলুল হকের মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের পুত্রবধূ রাজিয়া রহমানও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তা নিয়ে দীর্ঘদিন গবেষণা ও লেখালেখির মাধ্যমে তিনি দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে সাহিত্য ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

সর্বশেষ আপডেট ০৫:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬