৭৭৬ দিন পর ফেসবুকে সরব ওবায়দুল কাদের
- সর্বশেষ আপডেট ০৭:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 870
দীর্ঘ ৭৭৬ দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার মাধ্যমে সরব হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি পোস্ট দেন। দীর্ঘ সময় পর তার ফেসবুকে সক্রিয় হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
নিজের ওয়ালে ওবায়দুল কাদের ইংরেজিতে লিখেন, ‘‘Stay in your limit.Don’t go beyond.Deceit and delusion can never be the winner.All concocted narratives will surely be defeated.Dark cloud is momentary. Only sunshine is eternal.History will not forgive the sinners.No crime will go unpunished-’’যার অর্থ দাঁড়ায় ‘‘নিজের সীমার মধ্যে থাকুন। সীমা অতিক্রম করবেন না। প্রতারণা ও বিভ্রান্তি কখনোই বিজয়ী হতে পারে না। সব সাজানো ও মনগড়া বয়ান অবশ্যই পরাজিত হবে। কালো মেঘ ক্ষণস্থায়ী, একমাত্র সূর্যের আলোই চিরস্থায়ী। ইতিহাস পাপীদের ক্ষমা করবে না। কোনো অপরাধই শাস্তি ছাড়া থাকবে না।’’
এর আগে ২০২৪ সালের ১৫ জুনের পর তার ফেসবুক অ্যাকাউন্টে নতুন কোনো পোস্ট দেখা যায়নি। ফলে ৭৭৬ দিন পর দেওয়া নতুন পোস্টটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।
ওবায়দুল কাদেরের সর্বশেষ পোস্টে কী বার্তা দেওয়া হয়েছে, তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। তার নতুন পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজরে আসে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।





























