ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ জুনে নাশকতা, অস্ত্র নিয়ে মাঠে নামলে রেহাই নেই: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 165

র‌্যাব

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে ঘিরে কেউ অস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র‌্যাব। এ ধরনের অপচেষ্টাকারীরাই ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছে বাহিনীটি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) অধিনায়ক নয়মুল হাসান।

রবিবার রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব-২ কার্যালয়ে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নয়মুল হাসান বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারাই ঝুঁকির মুখে পড়বে।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেল নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ১৪টি মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২৩ জুনে নাশকতা, অস্ত্র নিয়ে মাঠে নামলে রেহাই নেই: র‌্যাব

সর্বশেষ আপডেট ০৪:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬