ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে নওগাঁয় মাইকিং

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
  • সর্বশেষ আপডেট ০৬:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 25

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে নওগাঁয় মাইকিং

নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও নানা গুঞ্জন তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচারণা চালাচ্ছেন। শুরুতে তিনি মান্দা উপজেলাবাসীকে সালাম জানান এবং অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানান।

এরপর মাইকিংয়ে দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে ফিরবেন। একই সঙ্গে দলমত নির্বিশেষে সবাইকে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে প্রচারণা শেষ করা হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনাটি বৃহস্পতিবারের। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে নওগাঁয় মাইকিং

সর্বশেষ আপডেট ০৬:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬