ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি ও স্বরাষ্টমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 14

জ্বালানি ও স্বরাষ্টমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিন দফা দাবিতে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে দলটি।

শুক্রবার (২৩ অক্টোবর) দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

এনসিপির তিন দফা দাবির মধ্যে রয়েছে; ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ সব ‘কর্তৃত্ববাদী আইন’ বাতিল।

বিজ্ঞপ্তিতে এনসিপি অভিযোগ করেছে, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বর্তমানে খুন, সরকারদলীয় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব, ছিনতাই ও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাধাগ্রস্ত হচ্ছে। এসব কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পেশাজীবীরা ভোগান্তিতে পড়ছেন বলে দাবি দলটির।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদাহরণ তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ অক্টোবর নেত্রকোণায় প্রকাশ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়। পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিতে আরও একজন নিহত হন। এ ছাড়া ১৯ অক্টোবর কক্সবাজারের বিভিন্ন সড়কে এক দিনে ৫০ থেকে ৬০টি যানবাহনে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে এনসিপি।

দলটির অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর সরকারদলীয় এক সংসদ সদস্যের নেতৃত্বে মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া গত নয় মাসে রাজনৈতিক সহিংসতা ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১১৩ জন এবং গণপিটুনিতে ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ৬৩৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যাঁদের অধিকাংশই শিশু। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) বরাতে এসব তথ্য জানিয়েছে দলটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় অন্তত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়েও উদ্বেগ জানিয়েছে এনসিপি। দলটির দাবি, এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় পৌঁছেছে। আগে মাসে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বিদ্যুৎ বিল এলেও এখন তা ৪ হাজার টাকা পর্যন্ত হচ্ছে।

এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা, প্রতি কেজি চাল ৭০ থেকে ৯০ টাকা, মসুর ডাল ১৫০ থেকে ১৬০ টাকা এবং প্রতি ডজন ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রসুন, টমেটো, ময়দা, করলা, বরবটি, শুকনা মরিচ ও বেগুনের দাম বৃদ্ধির বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দলটির ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের ব্যর্থতার প্রতিবাদেই এ গণবিক্ষোভের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি ও স্বরাষ্টমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

সর্বশেষ আপডেট ০৭:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬